1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাষ্ট্রীয় “প্রেসিডেন্ট পদক” পেলেন ফায়ারফাইটার মোঃ আশরাফ হোসেন - Stbanglatv.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

রাষ্ট্রীয় “প্রেসিডেন্ট পদক” পেলেন ফায়ারফাইটার মোঃ আশরাফ হোসেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৫ Time View

 

মোহাম্মদ রাসেল: (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) কিশোরগঞ্জ প্রতিনিধি

অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে বীরত্বপূর্ণ অবদান রাখায় রাষ্ট্রীয় “প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক” অর্জন করেছেন নেত্রকোনার কৃতি সন্তান ফায়ারফাইটার মোঃ আশরাফ হোসেন। বর্তমানে তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত রয়েছেন।

 

গতকাল সোমবার (১৯ মে) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, পূর্বাচল, নারায়ণগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের কাছ থেকে তিনি এ রাষ্ট্রীয় “প্রেসিডেন্ট পদক” গ্রহণ করেন।

 

জানা যায়, মোঃ আশরাফ হোসেন ২০১২ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। পরে ২০২১ সালের ২২ সেপ্টেম্বর ইটনা ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বপ্রাপ্ত হন। যোগদানের পর থেকেই তিনি সততা, নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

 

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, দুর্ঘটনায় উদ্ধার অভিযান এবং দুর্যোগকালীন বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সহকর্মী ও স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তার কর্মদক্ষতা ও মানবিক দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবেই এ রাষ্ট্রীয় পদক প্রদান করা হয়েছে।

 

পদকপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মোঃ আশরাফ হোসেন বলেন, “আমি সব সময় সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সহকর্মীদের সহযোগিতা এবং মানুষের ভালোবাসার কারণেই আজ এই সম্মান অর্জন করতে পেরেছি। এটি শুধু একটি পদক নয়, এটি আমার দীর্ঘদিনের স্বপ্ন ও দায়িত্ব পালনের স্বীকৃতি।”

 

তার এ অর্জনে ইটনা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সহকর্মীরা মনে করেন, আশরাফ হোসেনের এই সাফল্য অন্যদেরও দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি