1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অসহায় ও বেকার নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করতে চাই -এমপি নূরুল ইসলাম বুলবুল  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

অসহায় ও বেকার নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করতে চাই —————-এমপি নূরুল ইসলাম বুলবুল 

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের অসহায় ও বেকার নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ১ হাজার সেলাই মেশিন বরাদ্দ চেয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম। ডিও লেটারে তিনি উল্লেখ করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ সংসদীয় আসনটি ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। নির্বাচনী এলাকার অসহায়, দুঃস্থ ও বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। অনেক নারী সেলাই প্রশিক্ষণ গ্রহণ করলেও প্রয়োজনীয় সংখ্যক সেলাই মেশিনের অভাবে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আরও বলেন, অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন সরবরাহ করা হলে তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের অসহায় নারীদের জন্য ১ হাজার সেলাই মেশিন বরাদ্দে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনের এমপি মোঃ নূরুল ইসলাম বুলবুল ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি