1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজবাড়ীতে ২২০ বোতল ফেনসিডিলসহ এক যুবক গ্ৰেপ্তার - Stbanglatv.com
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

রাজবাড়ীতে ২২০ বোতল ফেনসিডিলসহ এক যুবক গ্ৰেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৯ Time View

 

মোঃ মেহেদী হাসান বিশ্বাস। পাংশা, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী সদর উপজেলায় গোয়ালন্দ মোড় এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে ২২০ বোতল ফেনসিডিলসহ মোঃ শাহিনুর মোল্লা(২৫) নামের এক যুব‌ককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০

মঙ্গলবার (১৯ মে) দুপুরে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পু‌লিশ সুপার তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

গ্রেপ্তারকৃত মোঃ শাহিনুর মোল্লা কু‌ষ্টিয়া জেলার দৌলতপুর উপ‌জেলার বৈরাগীর চর গ্রা‌মের মৃত আর‌জেত মোল্লার ছে‌লে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকা‌লে গোয়ালন্দ মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে র‌্যা‌বের এক‌টি দল। তখন রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে ই‌ঞ্জি‌ন চা‌লিত নছিমন তল্লাশী করে ২২০ বোতল ফেনসিডিলসহ জব্দ করা হয়। সেই সঙ্গে আটক করা হয় শা‌হিনুর মোল্লা‌কে, জব্দ করা হয় মাদক বহনকারী ন‌ছিম‌নটি। জব্দ করা ফে‌ন্সি‌ডি‌লের বাজার মূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার করা যুবক চি‌ন্হিত মাদক ব‌্যবসায়ী। সে দীঘ‌দিন ধ‌রে ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি