জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মহান বিজয় দিবস উপলক্ষে পবিপ্রবি'র ভবন গুলো অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। দিন ব্যাপী কর্মসূচি হলো সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সোয়া ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের অংশগ্রহণে প্রতিযোগিতা মূলক প্রীতি ম্যাচ এবং প্রমাণ্যচিত্র্য প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো দিনব্যাপী চলবে এ আয়োজন।
সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে অবস্থিত সৃজনি বিদ্যানিকেতনে শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন ও ক্রিড়া প্রতিযোগিতা।
সকাল ১০টায় ছাত্রদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। ছাত্রীদের ২০০মিটার দৌড়, ছাত্রীদের মিউজিক্যাল চেয়ার সেটিং, ছাত্রীদের বল নিক্ষেপ, শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচ ( ভিসি বনাম প্রো-ভিসি টিম) ও কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং কর্মচারীদের ১০০ মি. দৌড় প্রতিযোগিতার মাধ্যমে দুপুরে এই আয়োজন শেষ হবে।
আয়োজনের অংশ হিসাবে আরোও রয়েছে বিকাল ৬:৩০ টায় টিএসসি কনফারেন্স রুমে বিজয় দিবস ও জুলাই বিপ্লবের স্মরণে প্রামাণ্যচিত্র প্রদর্শনী। "মুক্তিযুদ্ধ, জুলাই বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস বিষয়ে শিক্ষকগণ স্ব স্ব বক্তব্য রাখবেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও হামদ-নাত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, " আমারা এবারের বিজয় দিবস একটু ভিন্ন রূপে উৎযাপন করতে যাচ্ছি। যেখানে থাকবে জুলাই বিপ্লব-২৪ এর চেতনার প্রতিফলন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, সংহতি দিবস এবং জুলাই-আগস্ট বিপ্লবের চেতনার সঠিক ইতিহাস তুলে আনতে এ আয়োজন”।