জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এর সঙ্গে পটুয়াখালীর দুমকি থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাকির হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় পবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় পবিপ্রবি'র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স, উপাচার্যের একান্ত সহকারী ডেপুটি রেজিস্ট্রার মোঃ রাশিদুল করিম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালীন সময় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম দুমকি থানায় নব যোগদানকৃত ওসি মোঃ জাকির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এসময় ওসি জাকির হোসেন পবিপ্রবির উপাচার্য'কে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.