জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী 'পিবি ফাউন্ডেশন' এর উদ্যোগে প্রতি সপ্তাহে একবেলা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত। প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার (২১ নভেম্বর ) দুপুরে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন ফাউন্ডেশনের কার্যালয়ে দোয়া মাহফিল ও পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক ও অসহায় প্রায় তিনশত মানুষদেরকে সাদা ভাত, মুরগির গোশত ও ডাল দিয়ে পেটভরে খাবার খাওয়ানো হয়। খাবার বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইব্রাহীম খলীল উল্লাহ। তিনি বলেন আমার জীবনে এমন উদ্যোগ প্রতি সপ্তাহে একবেলা ধারাবাহিকভাবে খাবার খাওয়ানোর এমন পরিবেশ আর কোথাও দেখি নাই। আমি এই মহতি উদ্যোগকে সাদুবাদ জানাই সেই সাথে আমার সাধ্যনুযায়ী পিবি উন্নয়ন ফাউন্ডেশনের পাশে থাকবো এবং তিনি সমাজের বিত্তবানদের এই পিবি ফাউন্ডেশনের পাশে দাড়ানোর আহবান জনান। এসময় উপস্থিত ছিলেন, পিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা, দৈনিক ইত্তেফাক পত্রিকার ত্রিশাল সংবাদদাতা ফারুক আহমেদ, শাহ্ সুলতান রঞ্জু, আসাদুজ্জামান শাহীন, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার রিপোর্টার শরিফুল ইসলাম, দৈনিক একুশের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, সোহাগ আকন্দ, জাগ্রত টিভির নিউজ এডিটর শাহীনুর ইসলাম প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.