জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে ইলিশ ইলিশ সংরক্ষণ অভিযানে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ৯জেলের কারাদণ্ড ও ১লক্ষ মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার রাত ৩টার দিকে বাউফল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে, কালাইয়া নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের স্টাফদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ধুলিয়া, মোমিনপুর পয়েন্ট থেকে নয় জন জেলে ও এক লক্ষ মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২০লক্ষ টাকা।
পরে বাউফলের সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত নয় জন জেলেকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.