মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইল।
নড়াইলের কালিয়ায় ওয়ান শুটারগানসহ মোঃ হোসেন সরদার(৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারকৃত ব্যক্তিকে মঙ্গলবার বিকালে ৫টার দিকে কালিয়া থানায় হস্তান্তর করে। এর আগে সোমবার (৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কালিয়া উপজেলার বিলদুড়িয়া উওর গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। তখন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিলদুড়িয়া উওর গ্রামে অভিযান চালিয়ে চন্ডিনগর গ্রামের মোঃ দুলু সরদারের ছেলে মোহম্মাদ হোসেন সরদারকে গ্রেফতার করে। ওই সময় তার স্বীকারোক্তি মোতাবেক ১টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধার করে র্যাব সদস্যরা। কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, মোঃ হোসেন সরদারকে একটি ওয়ানশুটারগানসহ কালিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব-৬।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.