জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মরহুম জবেদ আলী সরকার, আফাজ উদ্দিন, ওয়ায়েজ উদ্দিন, হামিজ উদ্দিন, শামসুদ্দিন, হালিমুন নেসা সহ তাদের তাদের পরিবারের সকল মৃত ব্যক্তি ও সকল মৃত মুসলিম ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জামিরদিয়া মওজার ৪নং ওয়ার্ডের সরকার বাড়ি মার্কেটে দোয়া মাহফিল টি অনুষ্ঠিত হয়।
পরিবারের পক্ষথেকে উপস্থিত ছিলেন, মোঃ রফিক, জসিম উদ্দিন, সোহাগ মিয়া, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল হালিম সহ পরিবারের অন্যান্য সদস্যগণ, শুভাকাঙ্খি, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সুধীজন সহ স্থানীয়রা।