মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন,গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলার সেনাবাহিনীর দায়িত্বপাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ, ১৬ বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার আব্দুল ওয়াদুদ, উপজেলা আনসার ভিডিপি ফরহাদ আলম চৌধুরী,রহনপুর পৌর সভার সচিব খায়রুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর চেয়ারম্যান মতিউর রহমান, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম( শ্যামল),উপজেলা পূজা উদযাপন পরিষদের, সভাপতি সচিবদেব বর্মন, সহ-সভাপতি শ্রী মতি লাল, সম্পাদক সুমন শাহা প্রমুখসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ। সভায় আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নানা পদক্ষেপ তুলে ধরেন উপস্থিত সংশ্লিষ্টরা। উল্লেখ্য এই বছর উপজেলা ৩১ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এছাড়াও গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিক গন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.