মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় ওসি হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া।বৃহস্পতিবার দুপুরে বিদায়ী ওসি চৌধুরী জোবায়ের আহমেদের কাছ থেকে দায়িত্ব নেন তিনি। গোমস্তাপুরে যোগদানের আগে তিনি সিরাজগঞ্জ পিবিআইয়ে কর্মরত ছিলেন। বিদায়ী ওসি চৌধুরী জোবায়ের আহমেদকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।