জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধিঃ
গফরগাঁও-ময়মনসিংহ সড়কের চারিপাড়া বটতলা সংলগ্ন এলাকায় রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মোটরবাইক ও এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত এবং গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত আলফাজ (২০) চারিপাড়া গ্রামের মৃত রিয়াজুদ্দিন এর ছেলে। আহত আকাশ (২০) চারিপাড়া টানপাড়া এলাকার কাদির এর ছেলে।