ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামে জামিয়াতু ইব্রাহিম মাদ্রাসায় ২৬শে আগস্ট সোমবার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলার, সম্মিলিত উলামা পরিষদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহত ভাইদের সুস্থতা কামনায় সকাল ১০ টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংগঠনের সভাপতি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে, মাওলানা মুখলেছুর রহমান ও হাফেজ মাহমুদুল হাসান মজুমদারের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, মুফতি হাবিবুর রহমান কাশেমি, মাওলানা মোজাম্মেল হক তালুকদার, মাওলানা ইসমাঈল হোসেন সহ আরো অনেকেই। সভা শেষে, বাংলাদেশের বিভিন্ন জেলায় অনাকাঙ্ক্ষিত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নগদ টাকা উত্তোলন করেন উপস্থিত সকলের কাছ থেকে।দেশ ও দেশের মানুষের জন্য ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়া কামনায় মোনাজাত করা হয়।