জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আল মামুন (বাবু) পটুয়াখালীর দুমকিতে কোটা আন্দোলনে শহীদ মিলন হাওলাদার ও শহীদ জসিম উদ্দিন এর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এছাড়াও কোটা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ লেবুখালী ক্যান্টনমেন্টের সিএম এইচে চিকিৎসাধীন ফয়সালের খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা করেছেন।
শুক্রবার (২৩আগস্ট) বিকেলে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের মো: জসিম উদ্দিনের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে কোটা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ লেবুখালী ক্যান্টমেন্টের সিএম এইচে চিকিৎসাধীন ফয়সাল এর খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা করেন তিনি। আহত ফয়সাল উপজেলার মুরাদিয়া ইউনিয়নে বাসিন্দা।
সবশেষে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের শহিদ মিলনের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক সাইফুল আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, কোষাধ্যক্ষ মো: বশির উদ্দিন হাওলাদার, জামায়েত-ই- ইসলামী দুমকি শাখার আমীর জালাল উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের বশার, উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সম্ভু, ছাত্র দলের আহবায়ক গোলাম সরোয়ার, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান রিয়াজসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা, সমমনা দলের নেতা-কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আল মামুন(বাবু) দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মো: মমতাজ উদ্দিন খানের ছেলে এবং তিনি ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী।