জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি
শেখ হাসিনা কর্তৃক ছাত্র ও জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনা সহ তার দোসরদের সর্বোচ্চ বিচারের দাবিতে ময়মনসিংহের ত্রিশালে বৃহস্পতিবার বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, তাঁতী দল, স্বেচ্ছাসেবক দল, ও কৃষকদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন- জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক মোশাররফ হোসেন, উপজেলা কৃষকদল সদস্য সচিব মোঃ ইউসুফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোঃ আজাহারুল ইসলাম, উপজেলা যুবদল নেতা ফরহাদুল ইসলাম, মাহমুদুল হাসান সুমন, সাখায়াাত হোসেন সহ আরো অনেকেই।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.