জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা বাজার থেকে ১৪কেজি গাজাসহ দুইজনকে আটক করেছে টহলরত ছাত্ররা। এরা হলেন, ভৈরবের মহেষপুর এলাকার নবী হোসেন( ১৯), রিয়াদ (১৮)।
শুক্রাবার দিবাগত রাত ১,২০ মিনিট সময় এদেরকে আটক করে ত্রিশালে অবস্থানরত সেনাবাহিনীকে সংবাদ জানালে সেনাবাহিনীর একটি টিম ভোর ৪,৪০মিনিট সময় ত্রিশাল থানায় নিয়ে আসেন। যে ছাত্ররা আটক করেছেন তারা হলেন, মুন্নাফ খন্দকার, পিয়াল হোসেন, সৌরব ও শাকিব।
বিষয়টি নিয়ে মুন্নাফ খন্দকার বলেন, এই দুই লোক হোন্ডা যোগে দুটি ব্যাগ নিয়ে যখন যাচ্ছিল তখন আমাদের সন্দেহ হয় পরে তাদের থামিয়ে ব্যাগ তল্লাশি করলে ১৪ কেজি গাজা সহ তাদেরকে আটক করি।