মাহবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়নের নব-গঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুলাই) বিকেলে রামগোপালপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি ময়মনসিংহ - কিশোরগঞ্জ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, যুগ্ম- আহ্বায়ক ফারুক, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মাসুদ, রামগোপালপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার প্রমুখ। সভায় সমাপনী বক্তব্য রাখেন নব-গঠিত রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুর রউফ সরকার।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আল- আমিন, মামুন কবীর, সদস্য রেজাউল করিম মানিক প্রমুখ।