মনির খান নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিক পুর ইউনিয়নের জোগীয়া গ্ৰামের একজন দিন মুজুরী রুবেল শেখ (৩২) ও তার স্ত্রী তাছলিমা বেগম (২৬)কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করলেন।
অদ্য ১০ জুলাই বুধবার রাত ৮ টার দিকে জোগীয়া গ্ৰামের বঙ্গবন্ধু হাসপাতালের পাশে শিপু মৃধার দোকানের পাশে থেকে কামরুল শেখের ছেলে রুবেল শেখ ও রুবেল শেখের স্ত্রী তাছলিমা বেগম কে এক ই
গ্ৰামের ইমরুল শেখের হুকুমে টগর খা, মিলটন খা, মিরাজ খা, পারভেজ শেখ, সানি খা, ও মিজান শেখ মিলে রুবেল শেখ কে বেধড়ক মারপিট সহ মাছ কোপানো ফুল কোচ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
ঘটনার পর আহত রুবেল শেখ ও তার স্ত্রী তাছলিমা বেগমের ডাক চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে তাদের কে ভ্যান যোগে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে, কর্তব্যরত চিকিৎসক তাদের কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে।
টগর খা দীর্ঘদিন ধরে রুবেল শেখের স্ত্রী তাছলিমা বেগম কে কু প্রস্তাব দিয়ে আসছে বলে ও জানান।
সেই কু প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় রুবেল শেখের স্ত্রী কে উত্তপ্ত সহ তার স্বামীর কে হেনাস্তা করে আসছে।
উক্ত বিষয় নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় বলেন, একটি এজাহার জমা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।