জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব -১৭) ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সরকারি জনতা কলেজ মাঠে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু হানিফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি জনতা কলেজের অধ্যক্ষ আঃ লতিফ হাওলাদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ। উপজেলা পর্যায়ের উদ্বোধনী ম্যাচে আঙ্গারিয়া ইউনিয়ন পাঙ্গাশিয়া ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত কর
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.