দুমকি প্রতিনিধি ঃপটুখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি বটতলায় হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে।
রবিবার (৭জুলাই) দুপুরে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউর মন্দিরে মধ্যাহ্ন ভোজ শেষে বিকাল ৫টায় এক বর্নাঢ্য রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা বের হয়। প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ কুমার দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ, মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচএম আনোয়ার হোসেন প্রমুখ।
শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউর মন্দির থেকে রথযাত্রা উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা যাত্রা বের করে মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্হানে এসে শেষ হয়। এসময় সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বিভিন্ন ধরনের বাদ্যবাজনা বাজিয়ে উৎসব পালন করে।
উল্লেখ্য জগন্নাথ, বলরাম ও তাদের ভগ্নি সুবর্ধাকে নিয়ে মাসি বাড়ি ৭ দিন অবস্থানের পরে আবার উল্টো রথযাত্রায় নিজ বাসস্থানে ফিরে আসবেন