জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ ত্রিশাল থানা পুলিশের আয়োজনে পূর্ণমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জমকাল আয়োজনে পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন। প্রধান অতিথির ছিলেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এমপি। বিশেষ অতিথি ছিলেন,
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া, ত্রিশালের সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌরসভার মেয়র আমিন সরকার,
ময়মনসিংহ জেলা এসপি ডিএসবি (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)ফাল্গুনী নন্দী ,
অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল আফরোজা নাজনীন, অরিত সরকার, সহকারি পুলিশ সুপার, ত্রিশাল সার্কেল অরিত সরকার,
সহকারী পুলিশ সুপার (এসএএফ)মাহফুজা আক্তার,
ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম,
ময়মনসিংহ ডিবি ওসি ফারুক মিয়া,ত্রিশালের বিভিন্ন ইউপি চেয়ারম্যান রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়ার ব্যক্তিবর্গ।