মোঃ দুলাল আলী (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পানিতে ডুবে ফাহিম (৪) ও ফারহানা( ৫) নামে দুই চাচাতো ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়নের মোমিনপাড়া এ ঘটনা ঘটে। ফাহিম ওই এলাকার দাউদের ছেলে ও ফারহানা একই এলাকার মফিজুলের মেয়ে। ওই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব জানান, শিশু দুটি একে অপরের চাচাতো ভাই-বোন। শুক্রবার দুপুরে খেলার ছলে তারা বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.