জাহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের দিক নির্দেশনায় জনাব তারেক মোহাম্মদ আবদুল হান্নান, অফিসার ইনচার্জ, দুমকি থানা, পটুয়াখালী এর সার্বিক তদারকিতে দুমকি থানার একটি বিশেষ টিম মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক মামলার আসামী মোঃ মামুন সরদার(৩৮), পিতা-মৃত হাবিব সরদার, সাং-পশ্চিম ঝাটরা, ৫নং ওয়ার্ড, ইউপি- আংগারিয়া, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী মাদক বিক্রয়কালে দুমকী থানাধীন দুমকি ১নং ওয়াডস্থ জনৈক গোলাম মোস্তফা প্যাদা বাড়ির সামনে রাস্তার উপর হইতে ইং ০৯/০৫/২০২৪ তারিখ দুপুর ০১.৪৫ ঘটিকার সময় ১১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দুমকি থানার মামলা নং-৪, তারিখ-০৯/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ১০(ক) রুজু করা হয়। উল্লেখ যে, আসামী মোঃ মামুন সরদার এর বিরুদ্ধে দুমকি থানা একাধিক মাদক মামলা আছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.