আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১০মার্চ/২০২৪) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিনব্যাপী কৃষি মেলা উপজেলা কৃষি অফিস চত্বরে শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. শাকিল আহমেদ। সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার মো. সোহেল রানা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আবুল হাসিম, সাধারণ সম্পাদক মনসুর আহমেদ মিলন প্রমুখ।