লিয়াকত হোসেন জনী মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা,
টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা নিহত ও এ দূর্ঘটনায় ৬ বছরের পুত্র সোয়াইব গুরুতর আহত হয়েছে।
৯ এপ্রিল সোমবার বিকেলে টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক মহাসড়কের কাইতকাই নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্হানীয়রা জানান, কাইতকাই গ্রামের মুদি দোকানি শাহজাহানের স্ত্রী ছাহেরা (৩৫) নিজ পুত্র সোয়াইব (৬) কে নিয়ে বাপেরবাড়ি ধনবাড়ী হতে স্বামীর বাড়ি কাইতকাই আসছিলেন। এ সময় পথিমধ্যে কাইতকাই সামাজিক বনায়ন নার্সারির কাছে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হোন। স্হানীয়রা উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে আহত ছাহেরা মারা যান বলে তার পারিবারিক সুত্রে জানা যায়। এ দিকে মধুপুর থানা পুলিশ পিক-আপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে যায়।