মো: সোহেল মিয়া, নিজস্ব প্রতিনিধি :
প্রতিবারের ন্যায় এবারও সিয়াম সাধনার এই মাসটি স্মৃতির পাতায় স্মরণীয় করে রাখতে হোসেনপুরে এসএসসি ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
সোমবার (৮ এপ্রিল) হোসেনপুর ঐতিহ্যবাহী সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এসএসসি ২০১০ ব্যাচের অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পাঠ করা হয় । সিয়াম সাধনার এসএসসি ২০১০ ব্যাচের বন্ধুরা একত্রিত হতে পেরে আনন্দে অনুপ্রাণিত হয়েছেন। কিছু সময়ের বিশেষ কিছু মুহূর্ত স্মরণীয় রাখতে প্রতি বছর করে আসছে এই আয়োজন।