মোঃ সাইফুল ইসলাম মৌলভীবাজার জেলা প্রতিনিধি
নিজেকে মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান পরিচয় দিয়ে মোট ফোনে চাঁদা দাবি করে প্রতারক চক্রের মূল হোতা।
গত ৩০ মার্চ ২০২৪ তারিখে
আনুমানিক বেল.৩.২৫ ঘটিকায় উক্ত মোবাইল নাম্বার থেকে (01786-992036) ফোন দিয়ে মৌলভীবাজার পশ্চিম বাজারের এক মাংসের ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা দাবি করে প্রতারক । এর আগেও এই প্রতারক প্রতারণার মাধ্যমে উক্ত ব্যাবসায়ির কাছ থেকে প্রায় ১০ হাজার টাকা এভাবে হাতিয়ে নিয়ছে বলে জানান মাংস ব্যাবসায়ী শাহাবুদ্দীন মিয়া। তিনি বিষয়টি প্রতারণা হতে পারে ভেবে মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ করেন স্থানীয় সাংবাদিক মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম রবিন এর সাথে। সাথে সাথে সাংবাদিক বৃন্দ মৌলভীবাজার পৌরসভার দুই দুইবারের নির্বাচিত জননন্দিত মেয়র আলহাজ্ব ফজলুর রহমান কে অবগত করলে মেয়র আলহাজ্ব ফজলুর রহমান এইধরনের প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং এসকল প্রতারক চক্রকে ধরিয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান, তিনি আরো বলেন এরা শুধু জনগণের শত্রু নয় গোটা সমাজের শত্রু অনতিবিলম্বে এদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য যথাযত কমপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই দুষ্ট চক্র বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিদের নাম ভাঙ্গিয়ে সহজ সরল সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে টাকাপয়সা হাতিয়ে নিয়ে মানুষকে নিঃস্ব করে দেয় তাই এদেকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যাবস্থা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.