নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে সেবাশ্রম ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৪ বাছাই পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় শাহেদল ইউনিয়ন সহ আশেপাশের সকল প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
গত ১৫ ই রমজান সকাল ১১ ঘটিকায় শাহেদল ইউনিয়ন আল জামিয়াতুল কাদিরিয়া মাদ্রাসা প্রঙ্গনে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এই বাছাই পর্ব অনুষ্ঠানে ৫০ জন প্রতিযোগির মধ্য থেকে সেরা ১১ জন শিক্ষার্থীকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা মাওঃ মুফতি জুয়েল সহ ফাউন্ডেশনের দায়িত্বশীল সকল সদস্য বৃন্দ। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম আকাশ জানান আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকি কিন্তু এবছর পবিত্র রমজান মাস উপলক্ষে ঘরে ঘরে কুরআনের আলো পৌঁছে দিতে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিভা ফুটিয়ে তুলতে আমাদের এই আয়োজন। আমাদের ইচ্ছে আগামীতে এই প্রতিযোগিতা বড়সর করে উপজেলা ভিত্তিক আয়োজন করা।
আয়োজক কমিটি জানান রমজানের ১৬ রোজার পর যে কোনো দিন জেলা, উপজেলা সহ সকল সামাজিক, রাজনৈতিক আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.