মোঃ দুলাল আলী,(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিরাপদ খাদ্য জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ৩য় ধাপে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে উপজেলার রহনপুর পৌরসভার অন্তর্গত প্রসাদপুর হাজী আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহঃ আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুল হামিদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব, মোঃ আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর রেবেকা খাতুন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ সানাউল্লাহ, স্থানীয় সাংবাদিক সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।