দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে সমসাময়িক বিষয় নিয়ে শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার।
বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উক্ত সভা শ্রীরামপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি নাসির উদ্দিন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ উপজেলা পরিষদ এ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুমকী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা আ'লীগের সহ-সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, শ্রীরামপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগ, শ্রীরামপুর ইউনিয়ন আ'লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ৩'শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।