আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
জনগণের মুখপত্র দৈনিক ভোরের দর্পণ পত্রিকার দুই যুগ পূর্তি (২৪তম) প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এই শুভদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে (৫ মার্চ২৪) মঙ্গলবার বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে কেককাটা, আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলামের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রায়হান উদ্দিন সরকার, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, উদীচী শিল্পি গোষ্ঠী গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান, কবি নুরুল আবেদীন।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোরীপুর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বোরহান, হলি সিয়াম শ্রাবণ, দপ্তর সম্পাদক সুমন এস্, সাংবাদিক হুমায়ূন কবির, ঝিন্টু দেবনাথ, লুৎফর রহমান খোকন, সাইফুল ইসলাম, মতিউর রহমান খান, মাহফুজুর রহমান, মিলন খান, শামীম আনোয়ার, মুক্তিযোদ্ধার সন্তান রুবেল মিয়া, এসো গৌরীপুর গড়ির সদস্য শান্ত কুমার সরকার প্রমুখ।