আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহজ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে শনিবার (২মার্চ/২৪) ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবসে ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ স্লোগানে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. শাকিল আহমেদ। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী উপজেলা নির্বাচন অফিসার সোহাগ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.