চিতলমারী(বাগেরহাট)প্রতিনিধি।
বাগেরহাটের চিতলমারীতে অবৈধ্য বিদ্যুৎতের তারে জড়িয়ে সাথী (২৫) নামের এক গৃহবধূর করুন মৃত্যু হয়েছে। তার কাছে থাকা নিজের সন্তানটি প্রানে রক্ষা পেয়েছে।
শনিবার (২৩ফেব্রুয়ারী) সকালে চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রতিদিনের মত বারাশিয়া গ্রামের মোঃ রেজাউল সেখের ছেলে সোহাগ সেখ,তার জমির ধান ক্ষেতে ইদুর মারার জন্য অবৈধ্য বিদ্যুৎ লাইন দেয়। সাথী সকালে তার সন্তানকে নিয়ে ঘেরে যায় ওখানে বিদ্যুৎতের তারে জড়িয়ে মারা যায়।
এঘটনার খবর পেয়ে চিতলমারী সদর ইউ,পি, চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, এস,আই, নজরুল, মেম্বার শহিদুল ইসলাম ঘটনাস্থানে পৌছান।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.