মোঃ দুলাল আলী, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিনব্যাপী এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা মহিলা
ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ অন্যরা। উল্লেখ্য, বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবিত সরঞ্জাম ১৫টি স্টলে প্রদর্শন করছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.