নেত্রকোনা প্রতিনিধি, কামরুল হাসান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা সদর ও বারহাট্টা -২ উপজেলা বাসী নৌকায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে।
বিগত দিনে নেত্রকোনা -বারহাট্টার মানুষ নৌকায় ভোট দিয়ে এসেছে,এবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান দুই উপজেলা বাসী।
নৌকার পথসভায় এসব কথা বললেন,নেত্রকোনা সদর ও বারহাট্টা-২ আসনের নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
প্রতিক বরাদ্দের পর থেকে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেত্রকোনা সদর ও বারহাট্টা ২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নেতাকর্মীদের সাথে নিয়ে দুই উপজেলার সকল ইউনিয়ন - ওয়ার্ডে নৌকার প্রতীকের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন,বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
এদিকে তিনি সকল শ্রেণীর মানুষের সাথে কৌশল বিনিময় করছেন এবং একাধিক পথসভা বক্তব্য রেখেছেন।
প্রচারণায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের হাজারো নারী-পুরুষ, তরুণ অংশ নিচ্ছেন।
এ সময় কারো হাতে রঙ্গে বেরঙ্গের নৌকা, কারো হাতে ব্যানার -ফেস্টুন, কারো হাতে শোভা পাচ্ছে জাতীয় পতাকা।
আর উচ্ছ্বাসে ভরা স্লোগান জয় বাংলা জিতবে এবার নৌকা, জননেত্রী শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন।
৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।
নেত্রকোনা সদর -বারহাট্টার আসনের মানুষ ধন্য আশরাফ আলী খান খসরু জন্য,খুসরু ভাইয়ের সালাম নিন, ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন, উন্নয়নের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন।
প্রচার-প্রচারণায় চলাকালীন নানার বয়সে মানুষের মুখে এমন নানা স্লোগানের মুখরিত ছিল সর্বত্র।
নেত্রকোনা - বারহাট্টা ২ আসনের নৌকার প্রার্থী আশরাফ আলী খান খসরু এর পক্ষে নেতাকর্মীদের উৎসবমুখর পরিবেশে প্রচারণা দেখে নির্বাচনী এলাকায় সর্বস্তরের মানুষ বেশ উচ্ছসিত।