মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজির নেতৃত্বে
বাঁশখালী আওয়ামীলীগের সভাপতি নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষে গনসংযোগ ও ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান তিনি।
একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ বাঁশখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে যে গণজোয়ার সৃষ্টি করেছে । এই গণজোয়ার শুধুমাত্র ভালোবাসার, এ গণজোয়ার স্বাধীনতার প্রতিকের, এই গণজোয়ার নিজেদের নিরাপত্তার, এই গণজোয়ার স্বাধীনভাবে সকল ধর্ম পালন করার। এই গণজোয়ার মোস্তাফিজ ভাইকে বিপুল ভোটে বিজয়ী করার, এই গণজোয়ার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আসীন করার। পৌরসভার প্রতিটা ওয়ার্ডে প্রচারণায় গেলে, মানুষের অংশ গ্রহণই বুঝিয়ে দেয়, টাকা দিয়ে মানুষের ভালোবাসা কেনা যায় না। সাধারণ মানুষের ভালোবাসা, নৌকার সাথে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।