মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন বিগত ৩০ নভেম্বর দুপুর ১১টার দিকে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা জনাবা জেয়াসমিন আকতার এর কাছে সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মোঃ খালেকুজ্জামান।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
বাঁশখালীর গ্রামীন জনপদের পরিচিত মূখ সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মোঃ খালেকুজ্জামান বলেন, আমি অবহেলিত বাঁশখালীর মানুষের জন্য কাজ করতে চাই।
আমি বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ক্ষেত্রে অবদান রাখতে চাই, বাঁশখালীর মানুষ আমাকে ভালোবাসেন তাই তাদের ভালোবাসার জবাব আমি রাস্তা ঘাট, বিশেষ করে গ্রামের বাইরোড গুলিকে নতুন, সংস্কার এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে চাই। আমি শতভাগ আশাবাদী সুষ্ঠু নির্বাচন হলে আমি সংসদ সদস্য হয়ে সংসদে যাবো ইনশাআল্লাহ।