আহম্মদ কবির,তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের ঘোষণ দিয়েছেন সেলিম আহমদ। এর আগে সুনামগঞ্জ -১আসন থেকে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগ এর সাবেক সভাপতি সেলিম আহমদ। তিনি দল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
সোমবার ২৭নভেম্বর)উনার নিজ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সামনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সেলিম আহমদ বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবে না।প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।সে হিসাবে আমি দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী এলাকার নেতাকর্মীসহ সাধারণ জনগণ যেহেতু আমাকে নির্বাচনে অংশগ্রহন করতে তাগিদ দিচ্ছে, জনগণের চাওয়া পুরনে সুনামগঞ্জ -১আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবো। তিনি বলেন নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়,তাতে জোর দেওয়া হয়েছে। সেটা নিশ্চিত করতে বলা হয়েছে সবাইকে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবো।
জয়ের ব্যাপারে ওই নেতা আশাবাদ প্রকাশ করে জানান পরিশ্রম কখনো বৃথা যায় না।আমি দীর্ধদিন ধরে আমার নির্বাচনী এলাকার প্রতিটি দুর্যোগে মানুষের পাশে থেকে সাধারণ মানুষের ভালবাসা অর্জন করেছি।আমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে জনগন কে সাথে নিয়ে কাজ করতে চাই।নির্বাচনী এলাকার জনগণের আস্থা ভালবাসা আমার সাথে রয়েছে,আমি শতভাগ আশাবাদী আমি নির্বাচিত হবো