নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের হোসেনপুরে সেতু আক্তার (১৪) নামের নবম শ্রেণীর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে হোসেনপুর থানা পুলিশ। সে লুলিকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
বুধবার (১লা নভেম্বর) বিকেলে হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের মধ্য লুলিকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার রসুল মিয়া মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়,সবার অগোচরে দুপুরে সেতু আক্তার নিজ বাড়িতে পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রথমে তার মা জহুরা খাতুন ঘরের বাহির থেকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন পরে স্থানীয় বাসিন্দারা এসে দেখতে পায় সে ঝুলে আছে। খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ বিকেলে মৃতদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার অপারেশন অফিসার এসআই সৈয়দ আবদুস ছাত্তার জানান, প্রাথমিক সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
"প্রাথমিকভাবে ধারণা করছি তরুণী আত্মহত্যা করেছেন
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.