বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে আলী আহমেদ আমোদ এবং সাধারণ সম্পাদক পদে বিজয় কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত যোগানিয়া নলামারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আলী আহমেদ আমোদ ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে সচিন্দ্রনাথ সরকার পেয়েছেন ১৯৫ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয় কুমার ঘোষ ১৭২ ভোট এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে লিপচোন মোল্যা ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কাজী বরকত উল্লাহ, কোষাধ্যক্ষ পদে জি. এম. হাসান এবং প্রচার সম্পাদক পদে আহম্মাদ শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, সহসভাপতি বিশ্বাস নওশের আলী, সাংগঠনিক সম্পাদক সরাফত হোসেন (সবো) এবং নড়াগাতী থানা যুবদলের সদস্যসচিব চৌধুরী সাফায়েত হোসেন (ঝুনু) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ দেখা যায়। নবনির্বাচিত কমিটির কাছে ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.