মুহাম্মদ আকাশ
,বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা এবং বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার বান্দরবান জেলা শাখার সভাপতি আবুল বশর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আলমগীর গণি।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মনজুর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আতিউর রহমান আজাদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক মো. জাফর উল্লাহ, প্রচার ও প্রকাশনা সচিব এম এম হোসাইন আহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. নুরুল কবির, বান্দরবান প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হক, জাতীয় সাংবাদিক সংস্থার বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আলী।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক ওবায়দুল হক, যুগ্ম সম্পাদক জামাল উদ্দীন ও মিনহাজুল ইসলাম সাব্বির।
এতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.