এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন সম্পর্কে বাবা-ছেলে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটে সদর থানার পুলিশের একটি দল রানীহাটি ইউনিয়নের জামতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। পুলিশ জানায়, সদর থানার মামলা নং-২৯, তারিখ ২০ নভেম্বর ২০২৬-এর আসামি মো. জুয়েল (৩০), পিতা দানেশ ঘোষ, সাং বহরম, চাঁপাইনবাবগঞ্জকে গ্রেপ্তারের পর থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার কাছে অবৈধ বিস্ফোরক দ্রব্য গান পাউডার ও ককটেল মজুদের তথ্য পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী জামতলা মোড় থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।এ ঘটনায় জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী ও দ্বিতীয় আসামি মো. নাইম (২৩), পিতা দানেশ ঘোষ, সাং বহরম, চাঁপাইনবাবগঞ্জকে একই দিন রাত ২টা ৫ মিনিটে বারোঘরিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া প্রথম আসামি জুয়েলের বিরুদ্ধে ১৯টি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সদর থানায় ২৭ নভেম্বর ২০২৬ তারিখে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪/৫/৬ ধারায় মামলা নং-৪৪ দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.