
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: আল হাফিজ।
বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শেখ মোহাম্মদ জাকির হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদসহ বিএনপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।
এ উপলক্ষে নেতৃবৃন্দ তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
অন্যদিকে, গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে সাম্প্রতিক সময়ে জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ ও বিভিন্ন সহিংসতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এলাকার সার্বিক পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.