এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শ্রেণিকক্ষে বার্ষিক পরীক্ষা দিতে পেরে আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। নতুন ভবনের পরিচ্ছন্ন, সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা দিতে পেরে তাদের মধ্যে দেখা গেছে উৎসাহ ও উচ্ছ্বাস। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শ্রেণিকক্ষে চলমান বার্ষিক পরীক্ষা পরিদর্শন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা। এ সময় তিনি পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং পরীক্ষা কার্যক্রম ঘুরে দেখেন। শিক্ষার্থীরা জানায়, আগে পুরোনো শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষা দিতে হতো। এখন নতুন ভবনের সুন্দর ও আধুনিক শ্রেণিকক্ষে পরীক্ষা দিতে পেরে তারা বেশ আনন্দিত। নতুন ভবনের পরিবেশ পড়াশোনায় মনোযোগ বাড়ানোর পাশাপাশি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়ক হবে বলে তারা আশা করছে। পরীক্ষা পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা বলেন, নতুন ভবন শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও উপযোগী শিক্ষার পরিবেশ তৈরি করেছে। শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে পাঠদান ও পরীক্ষায় অংশ নিতে পারে, সেটি আমাদের প্রত্যাশা। নতুন ভবনের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে এবং ভালো ফলাফল অর্জন করবে বলে আমি আশাবাদী। তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে আমরা কাজ করে যাচ্ছি। বিদ্যালয়ের নতুন ভবন চালু হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও সন্তোষ দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করে তুলবে। নতুন ভবনের সুবিধা পেয়ে শিক্ষার্থীদের আনন্দের পাশাপাশি বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.