নিজস্ব প্রতিনিধিঃ-
জুয়ার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আজিজুল হক সানুকে মধ্যরাতে প্রাণনাশের হুমকি দিয়েছে এক জুয়ারি। আজ রাত ১২.৪ মিনিটে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়।
বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে এ জেলা প্রতিনিধিকে বাহুবলের এক জুয়ারি ফোন করে তাকে ডেগার দিয়ে পেট এপার-ওপার করে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।
ভুক্তভোগী সাংবাদিক জানান, সম্প্রতি জুয়া নিয়ে সংবাদ প্রচারের পর থেকেই একটি চক্র ক্ষুব্ধ ছিল। এরই ধারাবাহিকতায় মধ্যরাতে ওই নম্বর থেকে কল করে অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিকভাবে চরম ক্ষতি করার হুমকি দেওয়া হয়। ঘটনার সময়কার কল রেকর্ডটি ইতোমধ্যে সংরক্ষণ করা হয়েছে।
হুমকির ঘটনায় নিরাপত্তা শঙ্কায় রয়েছেন জানিয়ে ওই সাংবাদিক বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির মুখে পড়েছে
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.