
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোঃ সুমন (একজন) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) চন্দনাইশ থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে গত ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২৫ নভেম্বর সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দায়রা মামলা নং-১৫৩/১৭-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ সুমনকে গ্রেপ্তার করা হয়। তিনি চন্দনাইশ থানার দোহাজারী এলাকার উল্ল্যা পাড়ার মৃত শামসুল ইসলামের ছেলে।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.