
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর ) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-আব্দুল খলিল (৪৪), মিলন মিয়া (৩৫), আবু তাহের মিনু (৩৬), আব্দুর রশিদ (৪৫), এজাহার আলী (৪৫), রফিকুল ইসলাম (৪০) ও আয়নাল হক (৩২)। তারা সবাই জামালহাট এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, আবু তাহের মিনুর বসতবাড়ির একটি ঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.