জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউট্যাব এর উদ্যোগে প্রধান মন্ত্রী তারেক রহমান এর ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার(২০নভেম্বর) বাদ জুমা ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট এর উদ্যোগে কুরআন খতম, দোয়া মাহফিল, অসহায় ও এতিম শিশুদের খাবার পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের ৬২ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানীয় গোলাম সারোয়ার হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউট্যাব, পবিপ্রবি ইউনিট এর সাধারণ সম্পাদক ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পবিপ্রবি ইউট্যাব এর নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন,কৃষি অনুষদের ডিন প্রফেসর মো: জহুরুল হক, রেজিস্টার ও ইউট্যাব, পবিপ্রবি ইউনিটের সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান , শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. আব্দুল মালেক, রাবেয়া বসরি হলের প্রভোস্ট প্রফেসর ড. মো: নিজাম উদ্দিন, এম.কেরামত আলী হলের প্রভোস্ট ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. কামাল হোসেন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ও জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ড. রাহাত মাহমুদ , ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এফেয়ার্স এর পরিচালক ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, শিক্ষক কর্মকর্তা-কর্মচারী এলাকাবাসী, মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
#
জাহিদুল ইসলাম
জেলা প্রতিনিধি পটুয়াখালী
তারিখ:২০.১১.২৬
মোবাইল:০১৮৪৯৭৭৯২৯৪
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.