মোঃ আসিফুজ্জামান আসিফ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে এবং দলটির সন্ত্রাস, নৈরাজ্য ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল র্যালি করেছে আশুলিয়া থানা বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানান এবং রাজপথে অবস্থান নিয়ে নিজেদের সাংগঠনিক উপস্থিতি জানান দেন।
কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর মিয়া।
এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন। তার উপস্থিতিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সবসময় রাজপথে ঐক্যবদ্ধ রয়েছেন।
আশুলিয়া থানা বিএনপির এ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মোটরসাইকেল র্যালির মাধ্যমে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি পালন করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.