
গাইবান্ধা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১০ নং শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মো. হাছান আলী। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
মো. হাছান আলী ১০ নং শান্তিরাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছেন।
স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যাশা নিয়ে তিনি এগিয়ে যেতে চান।
তিনি জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ১০ নং শান্তিরাম ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা পূরণ, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে কাজ করবেন। একটি উন্নত, শান্তিপূর্ণ ও জনকল্যাণমুখী ইউনিয়ন গঠনে জনগণের মতামত ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান তিনি।
এ লক্ষ্যে শান্তিরাম ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন মো. হাছান আলী।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.